মেহেরচন্ডী স্কুল মোড়ে ইফতারী বিতরণ করলেন আ’লীগ নেতা ডাবলু
স্টাফ রিপোর্টার : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করেন।
এরই অংশ হিসেবে রমজানে নগরীর মেহেরচন্ডী স্কুল মোড়ে উন্নত মানের ৩০০ প্যাকেট ইফতারি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, নগর ছাত্রলীগের সহ- সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সানি প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
