রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত শুক্রবরি রাতে রাজশাহী মহানগর মতিহার ধানাধীন ধান গবেষণা ইনস্টিটিউট এর মেইন গেটের পশ্চিম পার্শ্ব এলাকায় অপারেশন পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল,
১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ২টি এ্যামোনেশন এবং আসামী শাইরুল ইসলাম (৩০), পিতা-মৃত আজিজুল কসাই, সাং-চরশ্যামপুর, থানা-মতিহার, মহানগর রাজশাহীকে গ্রেফতার করেন। আটক আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর মতিহার থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
