৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২১ নং ওয়ার্ডে ডাবলু সরকারের ইফতারি বিতরণ

প্রকাশিত: ১ মে ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
২১ নং ওয়ার্ডে ডাবলু সরকারের ইফতারি বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল ৬ টাায় পবিত্র মাহে রমযানের ১৭ রোজায় ২১ নং ওয়ার্ড শিরোইল স্টেশন বাজারে রোজদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হক বাবলু, নগর আওয়ামী লীগের সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি আকবর আলী খোকন, হাবিবুর রহমান শুকু, আজগর আলী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, লালচু শেখ, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান টুটুল, তথ্য প্রযুক্তি সম্পাদক সেলিম আল রেজা, কৃষি বিষয়ক সম্পাদক আসিক রেজা হিরা, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার বাবু,

শিক্ষা বিষয়ক সম্পাদক আজগর আহম্মেদ পলাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপ-দপ্তর মনজু শেখ, সদস্য আক্তার হোসেন, আরিফ উদ্দিন, আব্দুল গাফফার, আসিক রেজা সুজন, আব্দুস সালাম, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-নাট্য বিষয়ক সম্পাদক শুকুর আলী, নগর সৈনিক লীগের সাবেক সহ-সভাপতি ইসরাফিল শেখ, রাজশাহী কলেজ ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মায়াদ আহম্মেদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন