রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ-এর সাবেক সম্পাদক পিটার’র মাতা ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুর রহমান পিটার এর মাতা সুলতানা রাজিয়া জলি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সুলতানা রাজিয়া জলি এর জানাযার নামাজ গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা ৭.৩০টায় টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম.এ করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম আলমগীর, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার সহ নেতৃবৃন্দ।
