রাজশাহী নগরীতে ইয়াবা ও মদসহ ২ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ইয়াবা ও মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুইজন হলেন, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের সেকেন্দার আলীর ছেলে শামীম হোসেন (৩৫) ও রাজশাহী মহানগরীর ভদ্রা জামালপুর মহল্লার আবদুল গফুরের ছেলে আবদুল কুদ্দুস (৩০)।
গতকাল বৃহস্পতিবার র্যাবের আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা ঘোষপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৪৮৮ পিস ইয়াবা বড়িসহ শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর কলাবাগান এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় ১৫ বোতল হান্টার বিয়ার ক্যানসহ আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। এ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
