বাগমারায় ৮ হাজার পরিবারের মাঝে ৪০ লাখ টাকা বিতরণ
মচমইল থেকে সংবাদদাতা : পবিত্র মাহে রমজান ও করোনা সংকট মোকাবেলায় বাগমারার ১৬ টি ইউনিয়নের ৮ হাজার দরিদ্র অহসায় ও দুস্ত পরিবারের মাঝে জি আর নগত অর্থ সহায়তা হিসাবে ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে ৫ হাজার অসহায় দরিদ্র পরিবার বাছাই করে পরিবার প্রতি ৫০০ টাকা হারে প্রতিটি ইউনিয়নে আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসাবে এই অর্থ বিতরণ করা হয়।
বিতরণকৃত গোবিন্দপাড়া, নরদাশ, দ্বিপপুর, বড়বিহানালী, আউসপাড়া, বাসুপাড়া, কাচারীকোয়ালীপাড়া, শুভডাংগা, মাড়িয়া, গনিপুর, শ্রীপুর, ঝিকরা, গোয়ালকান্দি, হামিরকুৎসা, যোগিপাড়া ও সোনাডাংগা। মঙ্গলবার থেকে বাগমারার বিভিন্ন ইউনিয়নে এই অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। দ্রুত সময়রে মধ্যে এই বিতরণ কার্যক্রম শেষ করার জন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, করোনার কারণে এই বিতরণ কার্যক্রম শুরু করতে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। তাই আমরা প্রত্যেক ইউপি চেয়ারম্যানদের তাগাদা দিয়েছি দু’এক দিনের মধ্যেই এই বিতরন কার্যক্রমে শেষ করার জন্য। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, এটি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রকল্প। সুষ্ঠ ভাবে এবং প্রকৃত অসহায় ও দুস্ত নির্বাচন করে এই অর্থ বিতরন করার জন্য সকল চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি।
