৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ৯:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জুম কনফারেন্সের মাধ্যমে গতকাল মঙ্গলবার রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। বিভাগীয় কমিশনার বিভিন্ন সরকারি দপ্তরের কাজের অগ্রগতি শোনেন এবং কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকারের খাদ্য সংগ্রহের লক্ষ্য পূরণে খাদ্য বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজশাহী মেডিকেল কলেজে একটি নতুন পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন প্রাপ্তির বিষয়টি উপস্থাপন করলে বিভাগীয় কমিশনার সেটি দ্রুত স্থাপনে স্বাস্থ্য দপ্তরের পরিচালককে তাগাদা দেন। করোনা পরিস্থিতির বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক জানান যে, গত সোমবার পর্যন্ত রাজশাহী বিভাগে মোট ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে যার ৬২ ভাগ হয়েছে শুধু বগুড়া জেলাতে।

মোট মৃত্যুর ১৪ ভাগ হয়েছে রাজশাহী জেলাতে। তিনি সভার মাধ্যমে যারা করোনার টিকা নিয়েছে এবং যারা টিকা নেয়নি, তাদের সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরার বিষয়টি স্মরণ করে দেন। সভার অন্যান্য সদস্যরা করোনা পরিস্থিতিতে নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমন্বয়ের ক্ষেত্রগুলো সভাতে উপস্থাপন করেন। রাজশাহী বিভাগের আট জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধানগণ উন্নয়ন সমন্বয় কমিটির সভাতে অংশগ্রহন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন