৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহানগরীতে ডাবলু সরকারের ইফতারি বিতরণ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহানগরীতে ডাবলু সরকারের ইফতারি বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে গতকাল সোমবার বিকালে নগরীর ১৮ নং ওয়ার্ডের আসাম কলোনি বৌ বাজার এলাকায় পথচারী রোজাদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী, বাদশা শেখ, শাহমখদুম থানা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম মওলা বাবু, ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু, সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন কালাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ,

নগর যুবলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান, সদস্য মনিরুজ্জামান মনির, ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নগর ছাত্রলীগের সাবেক নেতা আল আমিন, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল হোসেন তরু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন