৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব-এর জোনাল ব্যবস্থাপকগণের সাথে ব্যাংক ব্যবস্থাপনার ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ৯:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব-এর জোনাল ব্যবস্থাপকগণের সাথে ব্যাংক ব্যবস্থাপনার ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর বোর্ডরুমে ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন-এর সাথে সকল জোনের জোনাল ব্যবস্থাপক; ব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা, ঢাকা; ব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; সংশ্লিষ্ট জোনের জেলা হেডকোয়ার্টার শাখা এবং উপজেলা সদর শাখার ব্যবস্থাপকণের ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাকসুদা নাসরীন, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল সভায় মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন; মহাব্যবস্থাপক (পরিচালন) মোঃ জয়নুল ইসলাম; বিভাগীয় মহাব্যবস্থাপক রাজশাহী মোঃ কামিল বুরহান ফিরদৌস এবং বিভাগীয় মহাব্যবস্থাপক রংপুর মোঃ বাবর আলী তাদের স্ব স্ব কার্যালয়/দপ্তর তেকে সরাসরি অংশগ্রহণ করেন।

সভায় ব্যবসায়িক ও ব্যাংকের অন্যান্য সার্বিক পারফমেন্স নিয়ে জোন ভিত্তিক পর্যালোচনা করা হয়। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করোনাকালীন সময়ে ব্যাংক পরিচালনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের সকল কার্যক্রম যথাসময়ে পরিপালনের পরামর্শ দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন