৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মধ্যরাতে সেহেরি নিয়ে পদ্মা পাড়ের দুঃস্থদের বাড়ী বাড়ী আ’লীগ নেতা ডাবলু সরকার

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মধ্যরাতে সেহেরি নিয়ে পদ্মা পাড়ের দুঃস্থদের বাড়ী বাড়ী আ’লীগ নেতা ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাত তখন প্রায় ৩ টা। পদ্মা পাড়ের অনেকেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম থেকে তাদের জাগিয়ে সেহেরী খেতে প্যাকেট খাবার হাতে তুলে দিলেন এক ব্যক্তি। আর বললেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র জন্য শুধু দোয়া করবেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। তিনি রমজানের শুরু থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৩০০ প্যাকেট করে ইফতারি বিতরণও অব্যাহত রেখেছেন। গতকালও তিনি নগরীর সদর হাসপাতালের মোড়ে পথচারী রোজাদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন।

জানতে চাইলে আ’লীগ নেতা ডাবলু সরকার বলেন, করোনার ২য় ঢেউ পার করতে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে রমজানের শুরু থেকে গতকাল রবিবার পর্যন্ত (১২ তম রমজান) নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৩৬০০ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়েছে। চলবে শেষ রমজান পর্যন্ত। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৩০০ প্যাকেট করে ইফতারি বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

ইফতার বিতরণের পাশাপাশি এবার রোজা রাখা ব্যাক্তিদের জন্য ভোর রাতে সেহেরীর প্যাকেট নিয়ে বাড়ী বাড়ী হাজির হয়েছেন নগরের এই আ’লীগ নেতা মোঃ ডাবলু সরকার। আজ সোমবার ভোরে নগরীর কুমারপাড়া নদীর পাড়ে রাত ৩ টার দিকে নিম্ন আয়ের ১০০ পরিবারের মাঝে উন্নত মানের সেহেরি বিতরণ করেন ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্নেয়াজ সরকার সেডু,

আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, সহ-সভাপতি শাহাদাত হোসেন বাদশা, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সদস্য শওকত হাবিব মিনার, নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন কুমার ধর, সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার দপ্তর সম্পাদক ওয়াহেদ আলী মুন প্রমুখ।

গতকাল সোমবার বিকাল ৬ ঘটিকায় নগরীর সদর হাসপাতালের মোড়ে পথচারী রোজাদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল হোসেন তোজাম,

১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আজাহার, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি আমিরুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক আলফাজ হোসেন বিপ্লব, ১১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ, নগর যুবলীগের সহ-সভাপতি জাহেদ আলী জনি, রাজশাহী সিটি কলেজের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী আকাশ, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সোহান, ছাত্রলীগ নেতা অমিত হাসান ফায়সাল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন