৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিএন্ডবি মোড়ে ইফতারী বিতরণ করলেন আ’লীগ নেতা ডাবলু সরকার

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সিএন্ডবি মোড়ে ইফতারী বিতরণ করলেন আ’লীগ নেতা ডাবলু সরকার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করেন।

এরই অংশ হিসেবে গতকাল রবিবার ১২তম রমজানে নগরীর সিএন্ডবি মোড়ে ৩০০ প্যাকেট ইফতারি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, ক্রীড়া সম্পাদক মোঃ মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, সদস্য মাসুদ আহম্মেদ, রাজপাড়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খীচ্চু,

সহ-সভাপতি আহাদ আলী, ৮ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সালেক তুহিন, সহ-সভাপতি হাসাবুল হোসেন, ৪ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় লিটন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মিঠু শেখ, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল হাসান তরুণ, রামেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিপ সাধারণ সম্পাদক মনন কান্তি দাস প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন