৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১০:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে স্কুল ছাত্রের মৃত্যু
বিজ্ঞাপন

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে প্রাণ গেল এক স্কুলছাত্রের। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রের নাম সাগর হোসেন (১১)। তিনি মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তেন। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। ওই ঘটনায় সাগরের আরও দুইজন সহপাঠী নাইম ও জাকির আহত হয়েছেন।

তাদের বাড়িও একইস্থান জয়কৃঞ্চপুর এলাকায়। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্যে আয়েশ উদ্দিন জানান, জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়ায় পুকুর খনন চলছিল। পুকুর থেকে মাটিবহন করছিল একটি ট্রাক্টর গাড়ি। মাটিবহনকারী গাড়িতে সাগর সহ তাঁর দুই সহপাঠি নাইম ও জাকির উঠে বসে। পথিমধ্যে ভাঙা রাস্তায় ট্রাক্টর গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে পড়ে সাগর ঘটনা¯’লেই মারা যান।

অন্যপাশে বসা অপর দুইজন নাইম ও জাকির আহত হয়। জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি নিজেই এসেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন