৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ৮:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলেন বিভাগীয় কমিশনার ড মোঃ হুমায়ুন কবীর। শনিবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি। এরপর একে একে দ্বিতীয় ডোজ টিকা নেন বিভাগীয় কমিশনার এর সহধর্মিনী রুনা লায়লা, জেলা প্রশাসক এর সহধর্মিনী তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম ও সহকারী কমিশনার সাইফ-উল-আরেফীন। সকলে প্রথম ডোজ টিকা নেন গত ২৪ ফেব্রুয়ারি।

বিভাগীয় কমিশনার টিকা নেয়া শেষে সাংবাদিকদের জানান, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং আজকে আমি ও আমার সহধর্মিনী টিকা নিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও টিকা নিয়েছেন এবং আশা করি জনগণ এতে আরো উদ্বুদ্ধ হবেন। এছাড়াও তিনি সকলকে টিকা নিয়ে গুজব না ছড়ানোর জন্য আহবান জানান। এটি একদিন বা এক মাসের বিষয় না। সারাবছর ধরেই এই টিকার কার্যক্রম চলবে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি, যেন দেশের মানুষ করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে বলে জানান বিভাগীয় কমিশনার ড মোঃ হুমায়ুন কবীর।।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন