৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ৮:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার আব্দুল লতিফ(৫৫) নিহত হয়েছে। সে নোয়াখালী জেলার সেনভাগ উপজেলার ইদলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। জানা গেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বানেশ্বর বাজারের একটি পেট্রোল পাম্পের পাশে একটি চা স্টলে দাঁড়িয়ে চা পান করছিলো লতিফ। সেখানে লোকজনের ভিড় দেখে লকডাউন অমান্য করায় প্রশাসন তাড়া দিলে সবাই দৌড়ে পালাতে থাকে।

এ সময় রাজশাহী থেকে পুঠিয়ার দিকে আসা একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। পবা হাইওয়ে পুলিশের ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজের জরুরী বিভাগে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাইভেট কারটিকেও আটক করা হয়েছে বলে তিনি জানা ন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন