৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ মেয়র মালেকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি এনামুল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জ মেয়র মালেকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি এনামুল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার অসুস্থ মেয়র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডলকে দেখতে গেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। শুক্রবার দুপুর ১২ টায় তিনি মেয়রের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। গত (১৫ এপ্রিল) সন্ধ্যায় ছেলে কামরুল সহ তার স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে মেয়রের ছেলে এবং স্ত্রী রাগান্বিত হয়ে তার সমস্ত শরীরে আঘাত করে এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন মেয়র আব্দুল মালেক মন্ডল। মেয়র আব্দুল মালেক মন্ডল শারীরিক ভাবে অসুস্থ থাকায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি। এ সময় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, স্ত্রী, সন্তান সহ যারা এর সাথে জড়িত তাদেরকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, আ’লীগ নেতা হাবিবুর রহমান, আহাদ আলী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন