রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ২৩ জন করোনায় আক্রান্ত
তথ্য বিবরণী : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ২৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭৬৬১ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন। রাজশাহী সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪০ জনসহ এ পর্যন্ত মোট ৬৪০৭ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬৭ জনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৮৭ জন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
