রাজশাহী নগরীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম ইমন আলী (১৯)। সে নগরীর মতিহার থানার ললিতাহার মহল্লার জমসেদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে নগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বিকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমনের কাছ থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এর আনুমানিক দাম ৬৫ লাখ টাকা। এ ঘটনায় ইমনের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
