৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আলুপট্টি থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র লিটন এ সময় উন্নয়ন কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

দ্রুত সময়ের কাজ শেষ করার জন্যও তিনি নির্দেশনা দেন। তাঁর সঙ্গে নগরীর ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, রাসিকের সহকারী প্রকৌশলী হায়দার আলী, উপ-সহকারী মীর শাহরিয়ার সুলতান পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় থেকে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২ দশমিক ২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে সড়কটির দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন