গোদাগাড়ী পৌরসভার মেয়র বাবুর মৃত্যুতে মেয়র লিটনের শোক
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর (৫৭) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার (২১ এপ্রিল) এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, বুধবার ভোর ৫ টার দিকে ভারতের বেঙ্গলুরু একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু। ম্তৃ্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
