৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় দুই ডাক্তারের পর করোনায় আক্রান্ত আরও ৫ জন

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ৯:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় দুই ডাক্তারের পর করোনায় আক্রান্ত আরও ৫ জন
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউয়ে বাঘায় দুই ডাক্তারের পরে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় ৫ জনের করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ এক ডাক্তারের পজিটিভ রিপোর্ট এসেছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছরের এক নারীর মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ জানান, ২০২০ সালের ৬ এপ্রিল থেকে ২০২১ সালের ২১ এপ্রিল পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২২০ জনের। দ্বিতীয় ঢেউয়ে নতুন ৭ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। মৃত্যু হয়েছে ৩ জনের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন