৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, ধরা পড়েনি আসামি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ৯:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, ধরা পড়েনি আসামি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তিনটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কোন আসামিকে বিজিবি ধরতে পারেনি বলেও জানানো হয়েছে।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

তিনি অভিযান তিনটিতে ৩০০ গ্রাম হেরাইন, ১৯০ পিস ভারতীয় ইয়াবা বড়ি এবং ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করার কথা জানিয়েছেন। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মঙ্গলবার ১ বিজিবির বিদিরপুর, খানপুর এবং খরচাকা সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেছেন।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় বিজিবি কোন মাদক কারবারিকে আটক কিংবা শনাক্ত করতে পারেনি। তিনি আরও জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬৪ হাজার ২২০ টাকা। এসব মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী তা ধ্বংস করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন