বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

বাগমারায় ধান ক্ষেতে পোকার আক্রমন, ক্ষতিরমুখে কৃষক

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় ধান ক্ষেতে পোকার আক্রমনে নষ্ট হচ্ছে শতশত বিঘার ধান। ক্ষেতে পাকার আগ মূহুর্তে ধানের শীষ মরে চিটা অবস্থা দেখা দিচ্ছে। বাধ্য হয়ে অনেকেই কাঁচা অবস্থায়ই ধান কাটছে। ওষুধ প্রয়োগেও কোন কাজ হচ্ছেনা বলে কৃষকরা জানিয়েছেন। আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাগমারায় চলতি ২০২০-২০২১ এর খরিপ-১ এর আওতায় রবি মৌসূমে ১৯৮৭০ হেক্টর জমিতে বোরোর চাষাবাদ হয়েছে। ধান রোপনের পর থেকে সতেজ অবস্থায় ধান গাছ বৃদ্ধি পেয়ে শিষে রুপান্তর হবার পরই ক্ষেতে পোকার আক্রমন দেখা দেয়। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের যশেরবিল এবং খাঁপুর গ্রামের বিস্তির্ণ ধান ক্ষেতের এমন দশা দেখা গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, ঝাঁকেঝাঁকে ছোট ছোট পোকা মৌমাছির চাকেরমত এসে বসছে ক্ষেতে। যেখানে সকালে পোকার আক্রমন দেখা গেছে বিকেলের মধ্যেই ওই ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। ধান গাছের ৪/৫ ইঞ্চি উপরে চুষেচুষে পোকার দল চলে যাবার ৮/১০ ঘন্টা পরেই ধীরেধীরে ধানের শীষ মরে হেলে যাচ্ছে বলে কৃষকদের ভাষ্য । অনেকেই বলছেন, ধানের শীষের নিচের ডগা ভেতর থেকেই নিস্তেজ হয়ে পড়ছে। এরফলে শীষ সাদা চিটা হয়ে হেলে পড়ে যাচ্ছে। কোন দমন ব্যবস্থাপনাই কাজে আসছেনা।

আলোকনগরনামোপাড়া গ্রামের কৃষক আতাউর রহমান ওরফে আতরআলী বলেন, আমার প্রায় পনের কাঠা জমিতে পোকার আক্রমনে শীষ মরে গিয়ে সব ফসল নষ্ট হয়ে গেছে। কই গ্রামের বিদেশ ফেরত যুবক মাহাবুর রহমান জানান, আমার প্রায় এক বিঘা জমিতে পোকার আক্রমনে সব নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান, কারেন্ট পোকার আক্রমনে পুরো বিলে প্রায় শতশত বিঘা জমিতে ধানের শীষ সাদারমত হয়ে শুকিয়ে যাচ্ছে।

কৃষক সাজ্জাদ হোসেনের দশ কাঠা, আব্দুলহামিদের এক বিঘা, আমজাদ হোসেনের দশ কাঠা, আসাদুল ইসলামের দশ কাঠা, আলাউদ্দিনের আট কাঠা, সামছুল হক শাহএর আট কাঠা, সাইদুর রহমানের পাঁচ কাঠাসহ অনেক কৃষকের ধানের শীষ সাদা হয়ে মরে হেলে পড়ে গেছে। ধান পাকার আগমূহুর্তে ক্ষেতের বেহাল দশা দেখে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। যশের (বিলযশাই) বিলের চারপাশ অবস্থিত হামির কুৎসা ইউনিয়নের আলোকনগর, কালুপাড়া, রাঁয়াপুর, তালঘরিয়া, কোনাবাড়িয়া, দক্ষিনমাঝগ্রাম, যোগীপাড়া ইউনিয়নের ভটখালী ও মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া এবং শীতলাই গ্রামের কৃষকরা আর্থিক ভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।

এছাড়াও খাঁপুর গ্রামের বিস্তির্ণ ধান ক্ষেতে এ রোগ দেখা দেয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। ওই গ্রামের কৃষক আফজাল হোসেন ও আশরাফ হোসেন জানান, কিছু বুঝে উঠার আগেই ধানের শীষ মরে সাদা হয়ে উঠেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান জানান, আবহাওয়া জনিত তাপমাত্রার কারনে ধান ক্ষেতে সমস্যা দেখা দিয়েছে। কিছু আবার পোকার কারনেও এমনটা হচ্ছে। তবে কৃষকদের তাৎক্ষনিক খোঁজ খবর নিয়ে মাঠে গিয়েও ষুধ স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।আমাদের কাছে পরামর্শ নিতে কেউ আসলেও আমরা কার্যকরী ওষুধ লিখে দিবো।


আরোও অন্যান্য খবর
Paris