বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

মান্দায় বোরো ধান কাটার উৎসব শুরু

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

মান্দা প্রতিনিধি : উত্তরাঞ্চলের শস্য ভান্ডার নামে পরিচিত নওগাঁর মান্দা উপজেলার মাঠে মাঠে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। নিচু অঞ্চলের এক ফসলী জমিতে আগাম লাগানো ধান ঘরে তুলতে ব্যস্ততা বেড়েছে কৃষক পরিবারে। ইতোমধ্যে অন্তত ২০০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূল হওয়ায় স্বপ্নের ফসল ঘরে তুলতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ভারশোঁ, তেঁতুলিয়া, মান্দা, পরানপুর, কশব, কাঁশোপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নের এক ফসলী জমিতে বোরো ধানের আগাম চাষ হয়ে থাকে। আগাম লাগানো সেই ধানগুলো জমিতে হলুদবরণ ধারণ করেছে। এসব ইউনিয়নের মাঠগুলোতে এখন আর নেই সবুজের সমারোহ। এখন সেখানে দোল খাচ্ছে ধানের সোনালী শীষ।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ১৯ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা লক্ষ্য মাত্রায় চেয়ে ২৪০ হেক্টর বেশি। এর মধ্যে উচ্চ ফলনশীল হীরা, তেজ, গোল্ড জাতের চাষ হয়েছে ২ হাজার ১১৫ হেক্টর জমিতে। সরকার হাইব্রীড জাতের ওপর প্রণোদনা দেওয়ায় গতবছরের তুলনায় ৮২৫ হেক্টর বেশি জমিতে এ ধানের আবাদ করেছেন কৃষকরা। এ ছাড়া এবছর ব্রি ধান-২৮ ও জিরাশাইল ধানের চাষ বেশি হয়েছে।

মঙ্গলবার উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর, বিলউথরাইল ও তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুচি বিল ঘুরে কৃষকদের চরম ব্যস্ততা দেখা গেছে। কুরকুচি বিলের কৃষক এনামুল হক ও আয়েজ উদ্দিন মৃধা, বিলউথরাইল বিলের কৃষক সাহাবুর গাইন ও আফসার আলী, মহানগর মাঠের কৃষক এরসাদ আলী জানান, ধানের চারা রোপণের পর থেকে আবহাওয়া অনুকূল ছিল। সেচকাজে কোনো রকম বিঘ্ন ঘটেনি। পচন ও নেকব্লাস্ট রোগের আক্রমণ তেমন নেই। এজন্য জমিতে দফায় দফায় কীটনাশক প্রয়োগ করতে হয়নি। এসব মাঠের কৃষকরা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় দোর গোড়ায় তাদের স্বপ্নের ফসল। এখন শুধু কাটা-মাড়াই করে ঘরে তোলার অপেক্ষা।

শেষ পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলনের আশা করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, উপজেলার নিচু অঞ্চলগুলোতে আগাম লাগানো ধানের কাট-মাড়াই শুরু হয়েছে। চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আবহাওয়া অনুকূল রয়েছে। ধানখেতে রোগ-বালাই কম ছিল। তবে বর্তমান সময়ে দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেও খেতে তেমন প্রভাব পড়েনি। কৃষি কর্মকর্তা আরও বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ আবাদ থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris