৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগ নেতার উদ্যোগে নগরীতে ইফতার বিতরণ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ৭:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতার উদ্যোগে নগরীতে ইফতার বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে গোটা দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।

সেই লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন এর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৫.৩০ টায় পবিত্র মাহে রমজানের সপ্তম রোজায় নগরীর ছোট বনগ্রাম বারোরাস্তা মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসেম মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ রেজা, সদস্য মকসেদ আলী, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম সিরাজ, নগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, ১৯ (উত্তর) নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুরসালিন হক রাবু, সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, রামেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিপ এর সাধারণ সম্পাদক মনন কান্তি দাস প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন