৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডের ১২ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ৬:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডের ১২ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : প্রশস্ত রাস্তা, সবুজের নান্দনিকতা, পরিস্কার পরিচ্ছন্নতার এক শৈল্পিক রুপসহ আধুনিক ওয়ার্ড গড়ে তোলার লক্ষে ৫নং ওয়ার্ডে এগিয়ে চলেছে উন্নয়ন কাজ। ওয়ার্ড উন্নয়নে দীর্ঘ্যমেয়াদী পরিকল্পনা ও কর্মকৌশলে বদলে যাচ্ছে পুরো ওয়ার্ড এর চিত্র ৫নং ওয়ার্ডে ১২ কোটি টাকার চলমান চারটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাস্তবায়নাধিন প্রকল্পগুলো শেষে হলে শান্তিপূর্ণ্য এ ওয়ার্ডেবাসীদের সর্বচ্চো নাগরিক সিটি সেবা নিশ্চিত করতে কাউন্সিলরের সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গতকাল সোমবার সকালে ৫নং ওয়ার্ডে চলমান প্রকল্প পরিদর্শন করেন মেয়র। এ সময় মেয়র সেখানে কাজের মান যাচাই করেন ও স্থানীয়দের সাথে কথা বলেন। উন্নয়ন কাজ পরিদর্শনের সময় মেয়র ওয়ার্ডবাসির সর্বচ্চো নাগরিক সিটি সেবায় আগামীতে আরো উন্নয়নের প্রত্যাশা করেন। এ সময় তিনি বলেন, বাস্তবায়নাধিন উন্নয়ন প্রকল্পসমূহ কাউন্সিলর কামারুজ্জামান কামরুর জন্য ওয়ার্ডবাসীকে উন্নত সেবা দিতে সর্বচ্চো সহায়ক হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শান্তিপ্রিয় ওয়ার্ডবাসী সর্বচ্চো সহায়ক ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা করেন মেয়র, সেই সাথে সিটির সকল উন্নয়ন কাজে সহযোগীতার জন্য নগরবাসীকে আহবান জানান। প্রকল্প পরিদর্শনের সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, রাসিক নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী প্রভাত কুমার, সহ: প্রকৌশলী ফারুখ আহমেদ শিশির সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। স্থানীয় প্রতিনিধি ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রোটারী ক্লাব রাজশাহী সাবেক সভাপতি মনোয়ার হোসেন সেলিম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন