বাঘার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার, বাঘা : না ফেরার দেশে চলে গেলেন রাজশাহীর বাঘা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সরকার(৭২)। গতকাল সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় স্ট্রোক জনীত সমস্যায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার চানপুর গ্রামের মৃত ঈমান আলী সরকারের দ্বিতীয় ছেলে। জানা যায়, নজরুল ইসলাম প্রতিষ্ঠকালিন সময়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
বর্তমানে তিনি জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক। তিনি গড়গড়ী ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। এ দিন বাদ আসর (বিকেল সাড়ে ৫টায়) সরের হাট দাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁ বিধেয়ী আত্বার মাগফিরাতত কামনা করেছেন।
