বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

প্রশাসনের অনুমতি নিয়ে ধান কাটতে যাচ্ছেন চারঘাটের কৃষি শ্রমিকরা

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

চারঘাট প্রতিনিধি : করোনাভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে ছুটছেন রাজশাহীর চারঘাট উপজেলার কৃষি শ্রমিকরা। বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে থেকে অনুমতি নিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক। জানা গেছে, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে বোরো ধান পাকা শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি ধান কাটা শুরু হবে। এ মৌসুমে নিজ এলাকায় তেমন কোনো কাজ থাকে না। এ কারণে অলস দিন কাটে কৃষি শ্রমিকদের। তারপর করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পেরে হাতের জমানো টাকাও শেষ।

ধার-দেনা করে সংসার চালাতে গিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই করোনাভাইরাসে লকডাউনের কারণে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কাছে থেকে অনুমতি নিয়ে কাজের সন্ধানে ছুটছেন কৃষি শ্রমিকরা। ইতিমধ্যেই কিছু এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। ওই অঞ্চলের ধান চাষিরা চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খোঁজ করে কৃষি শ্রমিক নিয়ে যায়। তাই প্রতিদিন বিপুল সংখ্যাক কৃষি শ্রমিক নিজ নিজ এলাকা থেকে ট্রাক, ভটভটি ভাড়া করে কাজের সন্ধানে ছুটছেন ওই সব অঞ্চলে। গত এক সপ্তাহে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক পাড়ি দিয়েছেন ওই সব জেলায়।

এ বিষয়ে চারঘাট উপজেলার মেরামাতপুর গ্রামের মফিজ উদ্দীন,রতন আলী, হারানসহ বেশ কয়েকজন কৃষি শ্রমিকের সঙ্গে বৃহস্পতিবার কথা হয়। তারা উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে নাটোর জেলার সিংড়া এলাকায় ধান কাটার কাজে যাবেন। এ সময় তারা বলেন, এখন আমাদের এলাকায় কাজ নেই। এ ছাড়া করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হওয়া নিষেধ। এরমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ধান কাটার কাজে যাব। তাই আমাদের রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রশাসনকে বলে দিয়েছেন।

আমরা অনুমতি নিতে এসেছি। আগামীকাল একসঙ্গে ভটভটি ভাড়া করে প্রায় ৩০ জনের একটি দল ওই এলাকায় যাব। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, ইতিমধ্যেই আমার কাছে প্রায় সাড়ে তিন হাজার ধান কাটা কৃষি শ্রমিক অনুমতি নিয়েছে। অনুমতি নিয়ে অনেকেই তারা একসঙ্গে ২০-৪০ জনের দল করে গাড়ি ভাড়া করে চলে গেছে। এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, ইতিমধ্যেই অনেক ধান কাটার শ্রমিক অনুমতি নিয়ে গেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris