৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি বাদশার শারীরিক অবস্থা নিয়ে গুজব থানায় জিডি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ৯:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
এমপি বাদশার শারীরিক অবস্থা নিয়ে গুজব থানায় জিডি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানোয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রোববার (১৮ এপ্রিল) দুপুরে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু নগরীর বোয়ালিয়া থানায় এই জিডি করেছেন।

গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে জিডিতে বলা হয়েছে, ‘একটি স্বার্থান্বেষী মহল সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোয় লিপ্ত। অপপ্রচারকারীরা সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহার করে গুজব ছড়াচ্ছে। আমরা ইতোমধ্যে এর কুফল দেখতে পেয়েছি।’ জিডিতে সারোয়ার জাহান বিপ্লব নামের একটি ফেসবুক আইডি তুলে ধরা হয়েছে যেখানে এমপি বাদশার শারীরিক অবস্থা নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, এ ব্যাপারে জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাঁরা গুজব ছড়িয়েছেন তাঁদের আইনের আওতায় আনা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, শরীরে জ্বর আসায় গত বুধবার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট পেয়ে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় তাঁকে ঢাকায় নেয়া হয়।

ঢাকায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন। বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রোববার দুপুরে ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেছেন, তিনি ভাল আছেন। তাঁর অক্সিজেন নেয়ারও প্রয়োজন হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন