৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগর আ’লীগ নেতা লিমনের রমজান মাসব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ৯:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগর আ’লীগ নেতা লিমনের রমজান মাসব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে গোটা দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন পুরো রমজান মাসব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করেন।

এরই অংশ হিসেবে গতকাল ৫ম রমজানেও নগরীর ফায়ার সার্ভিস সংলগ্ন মেডিকেল ঘোষপাড়া এলাকায় বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রিক্সা চালক পথচারী ও রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এসময় উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১০ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আল রাজী মিঠু, নগর যুবলীগের সহ-সভাপতি জাহেদ আলী জনি,

নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, নগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সানি, রামেক হাসপাতাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিবের সাধারণ সম্পাদক মনম ক্লান্তি দাস, নগর ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাজ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন