৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ৯:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৬৩০ পিস ইয়াবা বড়িসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের দুটি দল আলাদা দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার চারজন হলেন- পুঠিয়ার গোবিন্দনগর গ্রামের আক্কাস আলী (৩৩) ও আবদুস সাত্তার (৪৫); জাজিরা মোন্নাপাড়া গ্রামের আকাশ আলী (২২) এবং মধ্যজাজিরা গ্রামের মো. সজিব (৩৫)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে পুঠিয়ার গোবিন্দনগর গ্রামে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা বড়িসহ আক্কাস ও আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

পরে একই রাতে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা বড়িসহ আকাশ আলী ও সজিবকে গ্রেপ্তার করা হয়। এই চার মাদক কারবারির বিরুদ্ধে পুঠিয়া থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন