ওলামা-মাশায়েখ পরিষদ উদ্যোগে যাকাত ও উশর ব্যবস্থা শীর্ষক সেমিনার
প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রামজান উপলক্ষে ওলামা মাশায়েখ পরিষদ, রাজশাহীর উদ্যোগে ‘ইসলামে যাকাত ও উশর ব্যবস্থা: বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন এর ভূমিকা’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার (১৭ এপ্রিল ২০২১) অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। প্রবন্ধপাঠ করেন রাজশাহী বিশ^বিদ্যালয় ইসলামী ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন এর সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নিজাম উদ্দিন। ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহীর সেক্রেটারী মাওলানা রুহুল আমীন এর সঞ্চালনায় ভার্চুয়াল সেমিনার আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন ও তাফসীরুল ওয়াফী এর লেখক আল্লামা মুহাম্মাদ মুজাম্মেল হক, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর আবুল হাশেম, ওলামা মাশায়েখ পরিষদ, রাজশাহীর উপদেষ্টা মাওলানা ড. কেরামত আলী, মুফতি মুহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইসলামের সঠিক নিয়মে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে যাকাত আদায় করা এবং তা নির্ধারিত নিয়মে বিতরণ করা হতো তা হলে এ দেশে পরিপূর্নভাবে দারিদ্র বিমোচিত হতো। যাকাত সম্পর্কে আমাদের মসুলমানদের স্বচ্ছ ধারণা না থাকায় যাকাতের সঠিক কর্যকারিতা সমাজে আমরা দেখতে পাইনা। প্রধান আলোচকের বক্তব্যে ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, ‘ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। আর যাকাত ধনীদের সম্পদে গরীবের হক্ব। তাই সকল মসুলমানকে যথাযথভাবে যাকাত আদায়ের সচেষ্ট হতে হবে।
