৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অভিনেত্রী কবরীর মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ৮:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অভিনেত্রী কবরীর মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিশিষ্ট অভিনেত্রী সারাহ বেগম কবরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন