বাঘায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় নুরজাহান (৪৭) নামের গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। গতকাল শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার গড়গড়ি ইউপির বাগসায়েস্তা গ্রাামের সাদেক আলীর স্ত্রী। এ বিষয়ে নিহত গৃহবধুর স্বামী বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভূগছিলেন।
আমি বিভিন্নস্থানে চিকিৎসা করিয়েও ভাল হয়নি। হয়ত মানষিক রোগ সহ্য করতে না পেরে আমার স্ত্রী শুক্রবার রাতের কোন এক সময়ে বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেয়ে তাকে বাঁচাতে ফাঁসমুক্ত করে । ফাঁসমুক্ত করার পর তাকে জীবিত না পেয়ে বাঘা থানার পুলিশকে খবর দেয়া হয়।
আমি ধান কাটার জন্য নাটোরের সিংড়া এলাকায় ছিলাম। সংবাদ পেয়ে পরে বাসায় এসেছি। বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে সুরৎহাল রিপোর্ট তৈরী করা হয়। এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়েরপুর্বক লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
