এমপি ওমর ফারুক চৌধুরীর মাতা মঞ্জুরা বেগমের মৃত্যুতে মেয়র লিটনের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ¦ ওমর ফারুক চৌধুরীর মাতা মঞ্জুরা বেগম চৌধুরী (৮৭) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, ঢাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউ‘তে ১০ দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন মঞ্জুরা বেগম চৌধুরী। গতকাল শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
