স্ত্রীসহ ভ্যাকসিন ডোজ সম্পন্ন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এসময় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সহধর্মিনী আয়েশা সরকার।
উল্লেখ, গত ফেব্রুয়ারী মাসে ১৭ তারিখে প্রথম ডোজের টিকা নেন জেলা পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রী। টিকা গ্রহন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার রামেক হাসপাতালে চিকিৎসারত করোনায় আক্রান্ত রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ঘনিষ্ট বন্ধু ফজলে হোসেন বাদশাকে দেখতে যান। এ সময় তিনি ভিআইপি কেবিনে বন্ধুর পাশে কিছু সয়ম পার করেন এবং তার চিকিৎসার খোঁজ নেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
