দুই ডোজ টিকা নেয়ার পরেও করোনায় আক্রান্ত রাজশাহীর সদরের এমপি বাদশা
স্টাফ রিপোর্টার : রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনা আক্রান্ত হয়েছেন। তিনি দুই ডোজ করোনার টিকাই রাজশাহীতে প্রথম নিয়েছিলেন। টেলিফোনে ফজলে হোসেন বাদশা জানান, তিনি গত ৭ ফেব্রুয়ারির প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।
দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তিব্র জ্বর শুরু হয়। এরপর তিনি ১৩ এপ্রিল নমুনা দেন। গতকাল বুধবার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তিনি জানান, করোনা পজেটিভ হলেও অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। বাড়ীতেই তিনি আছেন। চিকিৎসকদের সাথে আলোচনা করে আজ বৃহস্পতিবার তিনি রামেকর ভর্তি হতে পারেন। অবস্থা খারাপ হলে ঢাকায় চিকিৎসা নেবেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
