সর্বশেষ সংবাদ
ভর্তুকি দিয়ে হলেও গণমাধ্যমশিল্প টিকিয়ে রাখতে হবে : তথ্যমন্ত্রী রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু জুমার দিনে যে পাঁচ কাজ থেকে বিরত থাকতে হবে তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের জালে তরুণরা বাংলাদেশে নতুন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না বিদেশী উদ্যোক্তারা সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : প্রধানমন্ত্রী জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা ৮ আগষ্ট শুরু দুর্গন্ধে অতিষ্ঠ সাপাহার বাজার পচা আমে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২ জন কারাগারে

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

এফএনএস : অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন দুই ভুয়া পরীক্ষার্থী। গতকাল শুক্রবার বেলা ১১টায় রংপুুুর জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে তারা ধরা পড়েন। ভুয়া দুই পরীক্ষার্থী হলেন- জামালপুরের মো. শহীদুল্লাহ ও ফরিদপুরের ওসমান আলী।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও শিশু নিকেতন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে তিনিসহ জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুুব পরীক্ষাকেন্দ্রে গিয়ে প্রবেশপত্র যাচাই করে ওই দুই ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করেন। তারা অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাত দিন করে কারাদণ্ড দেয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris