বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

বাগমারায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন

Paris
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ২০২০-২১ অর্থ বছরের খরিপ-১/ ২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিত দূরত্ব বজায় রেখে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. কে.জে এম. আবদুল আওয়াল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফ আব্দুল্লাহ, সাকলাইন হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ৫ কেজি, ডিএপি ২০ কেজি এবং এমওপি ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris