৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ৭:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার গড়গড়ি ইউপির পলাশী ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ পূর্বে ফতেপুর পলাশি গ্রামের মৃত: বদের আলীর ছেলে আবেদ আলী (৫৫)দর স্ত্রী আসুরা বেগম (৫০) বাড়িতে ব্যাবহারের জন্য একই এলাকার মৃত: সেজদার আলীর ছেলে খোরসেদ আলীর জমিতে মাটি কাটতে যায় । এ সময় দুই পরিবারের মেয়েদের মাঝে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।

পরে এ বিষয়টি নিয়ে দুই পরিবারের পুরুষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং একে অন্যকে হুমকি প্রদান করেন। এরই জের ধরে ১২ এপ্রিল (সোমবার) সন্ধার পর আবেদ আলীর লোকজন খানপুর বাজারের পার্শ্বে খোরসেদ কে মারধর করে। মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরদিন ( মঙ্গলবার) সকাল নয়টায় খোরসেদ আলীর লোকজন রড, হাতুড়ি, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা করেন। হামলায় আবেদ আলী (৫৫) তার স্ত্রী আসুরা বেগম (৫০), মেয়ে নারগীস খাতুন ও ভাসতি সেন্টু আলী মারাত্বক জখম ও আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারি বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন