৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে ভ্রাম্যমান স্টল উদ্বোধন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ৭:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে ভ্রাম্যমান স্টল উদ্বোধন
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুস্টি নিশ্চিতকরণে দুধ, ডিম ও মাংস বিক্রির ভ্রাম্যমান স্টল উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমান স্টল কর্মসুচির উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন