নগরীতে বিডিএইড-এর উদ্যোগে মাস্ক ও রমজানের ক্যালেন্ডার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে করোনা ভাইরাসের গণসচেতনতা ও মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্টের আয়োজনে জেলা শাখার পক্ষ থেকে ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাধারন মানুষের মাঝে এসব মাক্স ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্টের সভাপতি রকি কুমার ঘোষ, সহ-সভাপতি কল্যাণ কুমার জয়, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
