রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৭০ জন করোনায় আক্রান্ত
তথ্য বিবরণী : রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট ৭,১২৪ জন প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায় ২৪ জনসহ এ পর্যন্ত মোট ৬,০৫৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্ত ১,০০৭ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে আক্রান্ত কেউ প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেই। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৫৯ জন মৃত্যুবরণ করেছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
