রাজশাহীতে চাঁদাবাজি বিরুদ্ধে এক হোটেল ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চাঁদার দাবীতে মাস্তান দিয়ে হুমকি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ইন রেসিডেন্সিয়াল লিঃ এর মালিক আবু উইসুফ মাসুদ। গতকাল রবিবার বিকাল ৪ টায় রাজশাহী ইন রেসিডেন্সিয়াল লিঃ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোটেল মালিক আবু ইউসুফ মাসুদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিবাদী মোঃ আনিসুর রহমান, পিতাঃ মৃতঃ নূর মােহাম্মদ, সাং -আহমেদ নগর, সপুরা, আমার ব্যবসায়ীক পার্টনার ছিলেন। কিন্তুু আর্থিক সমস্যার কারণে ব্যবসায়ীক পার্টনারশীপ ছেড়ে দিতে চান।
যা পরবর্তীতে কোর্ট এভিডেভিডের মাধ্যমে পার্টনারশীপ হস্তান্তর করা হয় এবং বিবাদী আনিসুর রহমান ব্যবসার সুবাদে তেইশ লক্ষ টাকা আমার নিকট হতে পেতে থাকেন। উক্ত টাকা ২০২১ সালের মার্চের ২০ তারিখে পরিশোধের কথা থাকলেও বিল্ডিংয়ের কাজ অসম্পূর্ন থাকায় উক্ত টাকার মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পেরে ৯ লাখ টাকা নগদ বিবাদীর বন্ধু মো : আনোয়ার হোসেন এর মাধ্যমে পরিশোধ করি।
কিন্তু পরবর্তীতে চলতি মাসের ৩ তারিখ রাত ৭.৩০ টায় ১ নং বিবাদীর ভাড়াটিয়া সামসুল ইসলাম এর ছেলে শিপন (৪৫) ও তার বাহিনী আমার অফিসে এসে তারা ১ নং বিবাদীর অংশের দাবীদার হিসেবে আবারাে ২৩ লক্ষ টাকা পুনরায় দাবী করেন। তারা বলেন, এখন যদি তেইশ লক্ষ টাকা না দেন তবে হোটেলের মালিকানা বুঝিয়েদে। বিবাদীরা আরো বলেন টাকা না দিলে তারা প্রতিষ্ঠানে তালা বন্ধ করে দিবেন। বিবাদীরা চলে যাওয়ার সময় আমাকে মেরে ফেলার হুমকিসহ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তখন আমি ঘটনা বেগতিক দেখে বোয়ালিয়া থানা পুলিশকে বিষয়টি জানায় এবং সঙ্গে সঙ্গে উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ শাহিনুর রহমান কে আমার হোটেলে হাজির হয় এবং পরিবেশ শান্ত করেন।
এসআই শাহিনুর বিবাদী শিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার কথা বললে, ঘটনা স্থলে উপস্থিত রাসিকের ১০ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মোঃ জাফর তাকে (শিপনকে) ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করে তখন আমি সহ উপস্থিত সকলে সার্বিক বিষয় এবং সভাপতি জাফরের সম্মানের কথা ভেবে শিপনকে ছেড়ে দেয়ার সিদ্ধাস্ত নেয়। সভাপতি জাফর আমার কোম্পানির প্যাডে জিম্মা নামায় সই করে শিপনকে নিয়ে যায়। পরবর্তীতে ১নং বিবাদী স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ঘায়েল করতে না পেরে এপ্রিলের ৪ তারিখে রাজশাহী সি এম এম কোর্টে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
বিবাদী আনিস মামলা করেও ক্ষান্ত হননি তিনি এপ্রিলের ৭ তারিখে আনুমানিক সকাল ১১.৩০ ঘটিকার সময় আমার উপস্থিতে তার স্ত্রীকে সাথে নিয়ে আমার হোটেলে এসে স্টাফদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যায় এবং বলে যায় প্রয়োজন হলে তোদের বসকে গুম করে দিয়ে আমি এই হোটেলের মালিক হব। তার এমন হুমকির প্রেক্ষিতে ৮ এপ্রিল ২০২১ তারিখে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি) করি। যার জিডি নাম্বার ৩৭৪। আমি তার এই হুমকি ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবিষয়ে বিবাদী আনিসুর রহমান আনিসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার ফোন পাওয়ায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
