৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযান

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ৪:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক গতকাল ১১ এপ্রিল উপপরিচালক অপূর্ব অধিকারী এর নেতৃত্বে রাজশাহী মহানগরের তেরখাদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। উপপরিচালক অপূর্ব অধিকারী রাজপাড়া থানাধীন তেরখাদিয়া বাজার এলাকায় এ আর ভ্যারাইটি স্টোর কে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুযায়ী ২,০০০ টাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী ১,০০০ টাকা জরিমানা করেন এবং স্বজন স্টোর কে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী ২,০০০ টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করেন।

এছাড়া সাফিন স্টোর ও বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর কে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী যথাক্রমে ২,০০০ টাকা ও ১,০০০ টাকা সহ মোট ১১,০০০ টাকা জরিমানা করেন। এছাড়া রাজশাহী মহানগরে বিভিন্ন পয়েন্টে টিসিবি কর্তৃক পরিচালিত ট্রাকসেল মনিটরিং করা হয়। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া ফেস মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ক্রেতা-সাধারণ কে অনুরোধ করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন