৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ৪:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন

বাঘা থেকে প্রতিনিধি : রাজশাহীর বাঘায় একটি বিদেশী রিভলবার (পিস্তল) সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার ভোর পাঁচটায় উপজেলার আশরাফপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ওই গ্রামের মৃত সুলতান প্রামানিকের ছেলে কামরুল ইসলাম (৩৫) এবং অপরজন হলো চাঁদপুর বেংগাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি (২৮)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার সহ দুইজন কে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র ও গুলি ছাড়াও তাদের নিকট থাকা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল সেট, চারটি সীমকার্ড এবং নগদ এক হাজার ছয়শত টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাবের এসআই আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত দুই যুবকের মধ্যে ফাইজুল ইসলাম জনি নিজেকে একটি বেসরকারী টেলিভিশনের বাঘা-চারঘাট উপজেলা সংবাদদাতা বলে পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, এই ঘটনায় র‌্যাব-৫ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরপূর্বক আসামীদ্বয়কে থানায় হস্তান্তর করেছে। সোমবার আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন