৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন আরএমপি কমিশনারসহ কর্মকর্তারা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন আরএমপি কমিশনারসহ কর্মকর্তারা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। গতকাল শনিবার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা নেন তিনি। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নির্ভয়ে টিকা নেয়ার পরামর্শ দেন তিনি। পরে অন্যান্য কর্মকর্তারা টিকা নেন।

এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, গত ১০ ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ গ্রহণ করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন