৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় হাট-বাজারে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায়

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় হাট-বাজারে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায়
বিজ্ঞাপন

পুঠিয়া থেকে প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে হাট-বাজার গুলো। করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা করেও সুফল হচ্ছে না। অবশেষে স্বাস্থ্য বিধি ও জনসচেতনা সৃষ্টি করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

গতকাল শনিবার সকালে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বানেশ্বর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার নরুল হাই মোহাম্মদ আনাছ বিষয়টি নিশ্চিত করে বলেন,

কোভিড-১৯ সংক্রামন প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে বানেশ্বর হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। হাটে অনিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যবিধি না মানায় একাধিক ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে। এতে মোট ১১টি মামলায় ২৯ হাজার ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন