৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা বিলশনি মানব উন্নয়ন সংঘের মাস্ক বিতরণ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা বিলশনি মানব উন্নয়ন সংঘের মাস্ক বিতরণ
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা বিলশনি মানব উন্নয়ন সংঘের উদ্যোগে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গণসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক, সাবান, এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, শিমলা এলাকায় প্রায় চার হাজার মাস্ক বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবি, অলাভজনক, অরাজনৈকিত প্রতিষ্ঠানের সদস্যরা বিগত ২০১৭ সাল থেকে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র বিতরণ, পূজাপার্বণে সহযোগীতা প্রদান, ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে। সামাজিক দূরত্ব বজায় রেখে গণসচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক বিতরণে নেতৃত্বদেন সংঘের সভাপতি বিদ্যুত কুমার সরকার, সাধারণ সম্পাদক সুমন কুমার প্রাং, সদস্য হিন্দু বিবাহ রেজিষ্ট্রার শিকেন কুমার প্রাং, সাংগঠনিক সম্পাদক রিপন কুমার, সুব্রত চৌধুরী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন