বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

চারঘাটের মাঠে সূর্যমুখীর হাসি

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

চারঘাট প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর চারঘাটে এবার প্রথমবারের মতো সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সূর্যমুখী চাষ করে আর্থিকভাবে লাভবান ও সফল হওয়ার স্বপ্ন দেখছেন চারঘাট উপজেলার ৫০ জন কৃষক। সূর্যমূখী ফুল থেকে যে তেল উৎপন্ন হয় তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে ডায়াবেটিস ও হৃদরোগের জন্য এ তেল খুবই উপকারী। এছাড়া ফুলের গাছ শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এবং যে খৈল পাওয়া যায় তা মাছ ও গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর চারঘাট পৌর এলাকা ও ছয়টি ইউনিয়নের ৪০ বিঘা জমিতে ৫০ জন কৃষক পরীক্ষামূলকভাবে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করেছেন।

ইতোমধ্যে গাছে ফুল ধরেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকার লোকজন ফুল দেখতে ভিড় করছেন। সরদহ ইউনিয়নের সূর্যমুখী ফুল চাষি লালন মিয়া জানান, আগে তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। এবছর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে তিনি প্রথমবারের মতো হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করেছেন। ইতোমধ্যেই প্রতিটি গাছে ফুল ধরেছে। সূর্যমুখী চাষে এবার সফলতা ও লাভের আশা করছেন তিনি।

থানাপাড়া গ্রামের কৃষক আকমল হোসেন জানান, আগে তিনি তার জমিতে আলু, ধনিয়া, টমেটো, ঢেড়শ চাষ করতেন। কৃষি কর্মকর্তার পরামর্শে এ বছরই সূর্যমুখী ফুলের চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে। বাগানে ফুল আসার পর প্রতিদিনই লোকজন আসছে বাগান দেখতে। তিনিও আশা করছেন সূর্যমুখী চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার।
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার জানান, কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে সূর্যমুখী ফুলের বীজ বিতরণ করা হয়েছে।

এছাড়া অনাবাদি ও পতিত প্রায় ৪০ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে এ সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সূর্যমুখী দেখতে সুন্দর হওয়ায় দর্শনার্থীরাও বাগানে গিয়ে আনন্দ উপভোগ করছেন। সূর্যমুখী ফুলের চাষ বাড়লে বিদেশ থেকে তেল আমদানি হ্রাস পাবে জানিয়ে কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার আরও বলেন, ‘এতে আমাদের দেশের কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।’ আগামীতে এর চাষ আরও বাড়বে বলেও আশা জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris