৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন করোনায় আক্রান্ত
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ৬৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৬৮৮০ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন। রাজশাহী সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত মোট ৬০১৫ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫৯ জনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮০৬ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন